চোখের যেকোনো সমস্যা অবহেলা করবেন না। ঝাপসা দেখা, চোখ জ্বালা, ব্যথা বা লালভাব হলে দ্রুত ডাক্তার দেখান।
মোবাইল, কম্পিউটার বা টিভি ব্যবহারের সময় নির্দিষ্ট বিরতিতে চোখকে বিশ্রাম দিন (২০–২০–২০ নিয়ম মেনে চলুন)।
পর্যাপ্ত আলোতে পড়াশোনা ও কাজ করুন, অন্ধকার বা অতিরিক্ত আলো এড়িয়ে চলুন।
ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো আই ড্রপ বা ওষুধ ব্যবহার করবেন না।
নিয়মিত চোখ পরীক্ষা করান, বিশেষ করে ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ থাকলে।
চোখ পরিষ্কার রাখুন এবং নোংরা হাতে চোখ স্পর্শ করবেন না।
পুষ্টিকর খাবার খান—ভিটামিন A ও সবুজ শাকসবজি চোখের জন্য উপকারী।